রোনালদোর মূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাঁড়িয়ে আছেন পরিচিত সেই ভঙ্গিমায়। একটু পরই যেন ফ্রি-কিক নেবেন। তবে চাইলেও সেটা নেওয়া সম্ভব নয়। এই ক্রিস্টিয়ানো রোনালদো তো রক্তমাংসের নন! সিআর সেভেনের নতুন মূর্তি পরশু উন্মোচিত হয়েছে তাঁর জন্মশহর পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচালে। নিজের শৈশবের শহর এমন একটা উপহার দেবে, আর সেখানে রোনালদো থাকবেন না তা কি হয়? রোনালদোর সঙ্গে পরশু ছিলেন মা ডলোরেস, ছেলে রোনালদো জুনিয়রসহ স্বজনেরা। আর ছিল হাজার হাজার ভক্ত। রোনালদো ভেসে গেলেন আবেগে, ‘এখন নিজের একটা মূর্তি আছে আমার। মুহূর্তটি আমার কাছে বিশেষ কিছু।’ ৩.৪ মিটার উচ্চতার এই মূর্তি অবশ্য রোনালদোর ব্যক্তিগত জাদুঘরের একটা অংশ। সেখানে থাকবে দুটি ব্যালন ডি’অর ট্রফিসহ নিজের অন্য অনেক অর্জনও। কে জানে, কদিন পরই হয়তো আরেকটা ব্যালন ডি’অর ট্রফিও রাখার সুযোগ পেয়ে যাবেন! এএফপি, মেইল অনলাইন।