রোনালদোর রাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মার্চে ঘোষণা দিয়েছিলেন, মৌসুম শেষ হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলবেন না। ঘোষণাটা মেনে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুম শেষ, প্রথমবারের মতো কোনো সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। মাঠে যেমন গত মৌসুমে গোলবন্যা বইয়ে দিয়েছেন, এসএনটিভিকে দেওয়া সাক্ষাৎকারটিতে তেমন সপ্রতিভ কিন্তু ছিলেন না রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদে সার্জিও রামোসের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকের প্রশ্নে বিব্রত রোনালদো বিষয়টি এড়িয়ে যেতে চাইছিলেন। কিন্তু সাংবাদিকও নাছোড়বান্দা, ঘুরেফিরে এ বিষয়টিতেই তাঁর যত আগ্রহ! এমন সময় সিআর-সেভেনের দুই মিডিয়া অফিসার এসে সাংবাদিককে সাক্ষাৎকার শেষ করতে চাপ দেন। এতেই খেপে যান রোনালদো। সাংবাদিককে ধন্যবাদ দিয়ে সাক্ষাৎকার শেষ করেই রাগ ঝাড়তে শুরু করেন মিডিয়া অফিসারদের ওপর, ‘তোমরা কি চাও আমি এ লোকটির সঙ্গে খারাপ আচরণ করি? এসব কারণেই মানুষ আমাকে নির্বোধ ভাবে।’ গোলডটকম।