রোনালদোর সুস্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রিস্টিয়ানো রোনালদো।

ব্যালন ডি’অর, ইউরোপিয়ান গোল্ডেন শুস, পিচিচি ট্রফি—এসব তো অনেক জিতেছেন। এবার অন্য রকম একটা পুরস্কার পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের সবচেয়ে সুস্বাস্থ্যের অধিকারী খেলোয়াড় হয়েছেন পর্তুগিজ এই উইঙ্গার। ভাবছেন, এই পুরস্কার আবার কে দিল? স্প্যানিশ সামাজিক যোগাযোগমাধ্যম স্যানিতাস একটি ভোটের আয়োজন করেছিল তাদের ব্যবহারকারীদের মধ্যে। সেখানেই এই মৌসুমে রিয়ালের সবচেয়ে সুস্বাস্থ্যের অধিকারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৩১ বছর বয়সী উইঙ্গার। পরশু ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্যানিতাসের প্রধান নির্বাহী রোনালদোর হাতে পুরস্কারও তুলে দিয়েছেন। পরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করে রোনালদোও বুঝিয়েছেন, তিনি আসলেই কতটা ফিট! মার্কা।