পরশু প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় ১০০ গোলের মাইলফলক পেরোলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৪৩ ম্যাচে করা রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার এই ১০০ গোলের বৃত্তান্ত
কীভাবেকতগোল
হেড১৬
বাঁপা১৪
ডানপা৭০
ইউরোপিয়ানক্লাবপ্রতিযোগিতায়সবচেয়েবেশিগোল
১০০ রোনালদো
৯৭ মেসি
৭৬ রাউল
৭০ ইনজাগি
৬৭ শেভচেঙ্কো
তাঁরগোলেদলেরপারফরম্যান্স
হার৫
ড্র৬
জয়৫৬
অভিষেক
২০০২ সালের আগস্টে ১৭ বছর বয়সে ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় প্রথম ম্যাচটি খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইন্টার মিলানের বিপক্ষে পর্তুগালের স্পোর্টিং সিপির (লিসবন) বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন। ওই ম্যাচে গোল পায়নি কোনো দলই।
১মগোল
অভিষেকের তিন বছর পর ২০০৫ সালের ৯ আগস্ট ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম গোল পান রোনালদো। চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ছিল হাঙ্গেরির ডেবেরসেন এফসি। মূল প্রতিযোগিতায় পর্তুগিজ তারকার প্রথম গোল ২০০৭ সালের ১০ এপ্রিল এএস রোমার বিপক্ষে, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে।
১
ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথম ৩২ ম্যাচে মাত্র একটি গোল ছিল রোনালদোর।
কোনক্লাবেরহয়েকতগোল
ম্যাচ গোল
রিয়াল মাদ্রিদ ৮৫ ৮৪
ইউনাইটেড ৫৫ ১৬
স্পোর্টিং ৩ ০
৫
ইউরোপে রোনালদোর হ্যাটট্রিক।
কতগোলকরতেকতম্যাচ
গোল ম্যাচ
১-২০ ৬০
২১-৪০ ২৮
৪১-৬০ ১৬
৬১-৮০ ১৯
৮১-১০০ ২০
রোনালদো সবচেয়ে বেশি গোল করেছেন জার্মানির শালকে ও হল্যান্ডের আয়াক্স আমস্টারডামের বিপক্ষে।
এক ক্লাবের বিপক্ষে সবচেয়ে বেশি গোল
৭ শালকে, আয়াক্স
৬ মালমো, গ্যালাতাসারাই, বায়ার্ন
৫ শাখতার, জুভেন্টাস, রোমা
চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রোনালদোর। ২০১৩-১৪ মৌসুমে ১৭ গোল করেন রোনালদো। মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলও তাঁর,
২০১৫-১৬ মৌসুমে ১৬ গোল।
১০০ গোলের চারটি গোল নিরপেক্ষ মাঠে করেছেন রোনালদো, দুটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে, দুটি উয়েফা সুপার কাপে। বাকি ৯৬ গোলের ৪৯টি ঘরের মাঠে করেছেন রোনালদো, প্রতিপক্ষের মাঠে ৪৭টি।
কোনরাউন্ডেকতগোল
বাছাইপর্ব ১
গ্রুপ পর্ব ৫১
শেষ ষোলো ১৭
কোয়ার্টার ফাইনাল ১৮
সেমিফাইনাল ৯
ফাইনাল ৪
* সুপার কাপের দুটি গোল ফাইনালের হিসাবে যোগ হয়েছে।
চ্যাম্পিয়নস লিগে প্রথম ৫০ গোল করতে ৯৬ ম্যাচ খেলতে হয়েছিল রোনালদোকে, শেষ ৫০ গোল এসেছে মাত্র ৪৭ ম্যাচে!
কোনপ্রতিযোগিতায়কতগোল
চ্যাম্পিয়নস লিগ ৯৭
সুপার কাপ ২
বাছাইপর্ব ১