রোনালদোর 'অর্জন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো কি শুধুই একজন ফুটবলার? রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড খেলে যে পরিমাণ অর্থ পান, পণ্যদূত হয়ে তার চেয়ে সম্ভবত বেশিই আয় করেন! বিশ্বে তাঁর অগণিত ভক্ত, রোনালদোর সমাজতাত্ত্বিক প্রভাবটাও মোটেই উপেক্ষণীয় নয়। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া এবার তাই ‘সি আর সেভেনকে’ নিয়ে একটা পাঠ্যক্রমই চালু করে ফেলতে যাচ্ছে। পরশু কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ দিয়েছে এই ঘোষণা। রোনালদো অবশ্য এখনো নিজের এই ‘অর্জনের’ কথা জানেন না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী, রোনালদো একবার হলেও ক্লাস নেবেন। সরাসরি না হোক, অন্তত স্কাইপে! ফুটবলারদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম কিন্তু নতুন কিছু নয়। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্ট্যাফোর্ডশায়ার ডেভিড বেকহামকে নিয়ে আগেই চালু করেছিল এটি। মেট্রোডটকম।