রোনালদোর 'বিশেষ মুহূর্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন রেকর্ডের পর রোনালদো। ছবি: রয়টার্স
নতুন রেকর্ডের পর রোনালদো। ছবি: রয়টার্স

ক্লাব ফুটবলে দুর্দান্ত সময় কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর। একের পর এক রেকর্ড পর্তুগিজ উইঙ্গারের চরণতলে এসে পড়ছে। রোনালদোর ক্যারিয়ারে এখন এমনই সুসময়! জাতীয় দলের জার্সিতেও ব্যতিক্রম নন।
তাঁর একমাত্র গোলেই গত রাতে আর্মেনিয়াকে হারিয়েছে পর্তুগাল। সঙ্গে নতুন রেকর্ডও গড়া হয়েছে সিআর সেভেনের। ২৩ গোল নিয়ে ইউরোর বাছাই ও মূল পর্ব মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন পর্তুগিজ ফরোয়ার্ড। এ রেকর্ড ভাঙার মুহূর্তটাকে ‘বিশেষ’ বলে অভিহিত করলেন রিয়াল তারকা।
গত মাসে ইউরোর বাছাইপর্বে ডেনমার্কের বিপক্ষে গোল দিয়েই ছুঁয়েছিলেন এত দিন ধরে রেকর্ডের মালিক সাবেক ডেনিশ ফরোয়ার্ড জন ডাল টমাসনকে। গত রাতে সেটিকে ছাড়িয়ে গেলেন। রেকর্ড ভাঙার অনুভূতি অন্য রকম। রিয়াল তারকা তাই বললেন, ‘রেকর্ড? এটা নতুন একটা মাত্র। জানতাম. আজ হোক বা কাল হোক, এটা ভাঙবে। কারণ, এখনো আমাকে বহু ম্যাচ খেলতে হবে। খুব খুশি। কারণ, এটি ভাঙতে পেরেছি আমাদের সমর্থকদের সামনে। এটা ছিল বিশেষ এক মুহূর্ত।’ সূত্র: গোলডটকম।