রোনালদোর 'শিক্ষা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর পায়ের কারিকুরিতে এখন মোহাবিষ্ট সবাই। অথচ ক্যারিয়ারের শুরুতে এই কারিকুরি করতে গিয়েই এক সতীর্থ তাঁকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলেন! এত দিন পর এ ঘটনা জানাচ্ছেন রোনালদোর সাবেক সতীর্থ ফিল বাব। ২০০২ সালে রোনালদোর সঙ্গে স্পোর্টিং লিসবনে খেলেছেন সাবেক এই ডিফেন্ডার। রোনালদোর বয়স তখন ১৭, আর বাব পোড়-খাওয়া ডিফেন্ডার। কিন্তু রোনালদো প্রথম দিনেই অনুশীলনে ঘোল খাইয়ে ছেড়েছিলেন তাঁকে। লিসবনের অনুশীলনে তখন ডিফেন্ডার বনাম স্ট্রাইকারদের একটা ম্যাচ হচ্ছিল। সেখানেই বাবকে বারবার কাটিয়ে নাকাল করছিলেন রোনালদো। প্রায় হাঁটুর বয়সী সতীর্থের কাছে এভাবে লজ্জা পেতে কার ভালো লাগে? পরেরবার বাব ধাক্কা দিয়ে ফেলে দিলেন রোনালদোকে। সতর্ক করে দিলেন, এমন কিছু আর না করতে। রোনালদো এরপর বাবের কাছেই আর ঘেঁষেননি! দ্য সান।