রোনি-ইতো পুনর্মিলনী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনাকে সম্ভাব্য সবকিছু জিতিয়ে দুজন চলে গেছেন দুদিকে। ক্যারিয়ারের গোধূলিবেলায় আবার দুজনের দেখা হয়ে যাচ্ছে তুরস্কের ক্লাব আনতালিয়াস্পোরে। এই মৌসুমে সাম্পদোরিয়া থেকে স্যামুয়েল ইতোকে নিয়েছে ক্লাবটি। আর রোনালদিনহোও কয়েক দিন আগে জানিয়েছেন, মেক্সিকোর ক্লাব কেরেতারো ছাড়ছেন। কাল আনতালিয়াস্পোর ঘোষণা দিয়েছে, ব্রাজিলিয়ান মিডফিল্ডারের সঙ্গে চুক্তি হয়ে গেছে। দুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসছে। ইএসপিএন।