প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিংস্টোন টাউনের নাম শুনেছেন? ইংলিশ এই ফুটবল ক্লাবের নাম শোনার কোনো কারণ নেই। পুঁচকে এই ক্লাব খেলে ষষ্ঠ বিভাগে, ইংল্যান্ডের বাইরে কেউ তাদের নাম শুনেছে কি না সন্দেহ। অথচ কদিন পর তাদের ঠিকুজি নিয়ে সাড়া পড়ে যেতে পারে। রোনালদিনহোকে যে দলে আনার প্রস্তাব দিয়েছে বেসিংস্টোন! ব্রাজিলিয়ান তারকার এই মৌসুমে এখন পর্যন্ত ক্লাবহীন। আগের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় এখন নতুন ক্লাব খুঁজে বেড়াচ্ছেন। বেসিংস্টোন বেতন-ভাতা ছাড়াও রোনালদোর বিমানভাড়া ও আবাসনের খরচ দেবে বলেও জানিয়েছে। তাদের দাবি, ইংল্যান্ডে খেলতে চাইলে ‘রোনি’ তাদের বেছে নিতে পারেন। যে ক্লাবের নামই কেউ শোনেনি, সেখানে রোনালদিনহোর খেলার সম্ভাবনা কতটুকু সে ব্যাপারে সন্দেহ আছে। তাহলে কেন প্রস্তাব দিল তারা? প্রচারেই যে প্রসার, এটা তারা কেন জানবে না! মেইল অনলাইন।