রোনির পোপ-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু তিনি। তবে পোপ ফ্রান্সিসের আরেকটি পরিচয় আছে। তিনি ফুটবলের পাঁড়-ভক্ত, আর্জেন্টাইন দল সান লরেঞ্জোর কট্টর সমর্থকও বটে। সে জন্যই হয়তো রোনালদিনহোর সঙ্গে দেখা হওয়ার পরেই তাঁকে জড়িয়ে ধরলেন। কিন্তু সাবেক ব্রাজিল মিডফিল্ডার ভ্যাটিকান সিটিতে কী করছেন? সামনের মে মাসে শান্তির জন্য প্রীতি ম্যাচ হবে রোমে। সেটি নিয়ে আলোচনা করতেই রোনি এসেছিলেন রোমে। পোপেরও একটি উদ্দেশ্য ছিল, স্কোলাস অকুরেন্তেস নামের একটা শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছেন। রোনালদিনহো সেই বিষয়েও তাঁকে সাহায্য করবেন বলে জানা গেছে। আর ফুটবলারদের পোপ-দর্শন তো এখন নিয়মিতই হয়ে গেছে। বছর খানেক আগে স্বদেশি ফুটবলার কার্লোস তেভেজ পোপকে একটা জার্সি উপহার দিয়েছিলেন। তার আগে জুভেন্টাস ও বায়ার্নের খেলোয়াড়েরাও এসেছিলেন ভ্যাটিকানে। মেইল অনলাইন।