প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলা তখনো চলছে। চাইলেই তো কোনো খেলোয়াড় মাঠ থেকে বেরিয়ে যেতে পারেন না। কিন্তু রোনালদিনহো ওসব থোড়াই কেয়ার করেন! ম্যাচ শেষ হওয়ার আগেই গটগট করে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গেলেন গাড়ি নিয়ে। ঘটনাটা পরশু মেক্সিকান লিগের ম্যাচে। পাচুয়ার সঙ্গে খেলছিল রোনালদিনহোর দল কেরেতারো, ব্রাজিলিয়ান প্লে-মেকার নেমেছিলেন শুরু থেকেই। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই কোচ তাঁকে উঠিয়ে নেন। ব্যাপারটা ভালোভাবে নিতে পারেননি, গজগজ করতে করতেই মাঠ ছাড়েন। দল ১০ জনের হয়ে পড়ায় ট্যাকটিক্যাল কারণেই রোনিকে উঠিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন কেরেতারোর কোচ। শৃঙ্খলাভঙ্গের শাস্তি হতে পারে রোনালদিনহোর। ইএসপিএন।