প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওল্ড ট্রাফোর্ডে যখন এসেছিলেন, তাঁকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের অনেক আশা ছিল। সেই আশার প্রতিদান অবশ্য মোটেও দিতে পারেননি মরগান স্নেইডারলিন। বছর দুয়েক পরে ইউনাইটেড ছেড়ে চলে যেতে হয় এভারটনে। কেন ব্যর্থ হলেন স্নেইডারলিন? এ বছরের জানুয়ারিতে ওল্ড ট্রাফোর্ড থেকে এভারটনে যোগ দেওয়া ফরাসি এই ডিফেন্সিভ মিডফিল্ডার দায় দিলেন ইউনাইটেডের তখনকার কোচ লুই ফন গালকে। ডাচ কোচ নাকি তাঁকে নিজের মতো খেলতে দিতেন না। আক্ষেপ করে বললেন, ‘মনে হতো, তিনি আমার গলা চেপে ধরে রেখেছেন। আমি স্বাধীনভাবে কিছুই করতে পারছিলাম না। তিনি আমাকে রোবট বানিয়ে ফেলেছিলেন।’ তো এখনকার কোচ রোনান্ড কোম্যান কি সেই স্বাধীনতা দিচ্ছেন তাঁকে? প্রশ্নটার উত্তর সরাসরি না দিয়ে স্নেইডারলিন শুধু বললেন, ‘এখানে আমি অনেক ভালো আছি।’ গোল ডটকম।