রোবেন 'ডাইভার'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাইভ দিয়ে পেনাল্টি আদায় করার ‘অপরাধ’ ফুটবলে অনেকেই করেন। আরিয়েন রোবেনও ব্যতিক্রম নন, এমন অভিযোগ আগেও এসেছে বায়ার্নের ডাচ উইঙ্গারের বিরুদ্ধে। কিন্তু সেটার জন্য এবার রোবেনের জাতীয়তা নিয়েই কিনা কথা শুনতে হলো! বুন্দেসলিগায় গত পরশু বোখুমের সঙ্গে ৩-০ গোলে জিতেছে বায়ার্ন। ওই ম্যাচেই রোবেনকে ফাউল করে লাল কার্ড দেখেছেন বোখুমের ইয়ান সিমুনেক। প্রাপ্ত পেনাল্টি থেকে অবশ্য টমাস মুলার গোল করতে পারেননি। কিন্তু বোখুমের ডাচ কোচ গেরতজান ভারবুইকের দাবি, রোবেন ইচ্ছা করেই পড়ে গিয়েছিলেন। খোঁচাটাও গায়ে লাগার মতোই, ‘একজন ডাচ হিসেবে ওকে (রোবেনকে) নিয়ে আমি লজ্জিত। কিন্তু আমরা জানি, সে জাতীয় দলেও এ রকম।’ রোবেন অবশ্য অভিযোগ গায়ে মাখছেন না। ইচ্ছা করে পড়ে যাননি বলেই দাবি করেছেন। আসলেই কি তাই? গোলডটকম।