রোবেনের জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ জীবনে অনেক স্মারকই জমেছে তাঁর সংগ্রহে—জার্সি, নিজের বুট, বিশেষ কোনো বল। আরিয়েন রোবেন সবই রেখে দিয়েছেন সযতনে। এসব নিয়ে একটা জাদুঘরও খুলবেন বায়ার্ন মিউনিখের ডাচ উইঙ্গার। নিজেই জানিয়েছেন, ‘আমার প্রচুর স্মারক আছে, অন্যদের জার্সি তো আছেই। ২০১৩ চ্যাম্পিয়নস লিগের বলটাও আমি রেখে দিয়েছিলাম (ডর্টমুন্ডের বিপক্ষে জয়সূচক গোলটা করেছিলেন রোবেন)।’ তা রোবেনের জাদুঘরে ঢুকতে কত টাকা লাগবে? ভক্তদের এ ক্ষেত্রে নিরাশই হতে হচ্ছে। চেলসি ও রিয়াল মাদ্রিদে খেলার পর বায়ার্নে যোগ দেওয়া উইঙ্গার জানালেন, ‘এ জাদুঘরটা হবে আমার, আমার স্ত্রী ও ঘনিষ্ঠ বন্ধুদের জন্য।’ কবে নাগাদ এটা করার পরিকল্পনা? রোবেন জানিয়েছেন, বাড়িতে থিতু হওয়ার পরই সেটি ভাববেন। এএফপি।