রোবেনের ১০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রাঙ্ক রিবেরির পর আরিয়েন রোবেন। ১০ দিনের ব্যবধানেই ক্লাবের হয়ে শত গোল করা দুজন খেলোয়াড়কে পেয়ে গেল বায়ার্ন মিউনিখ। পরশু ক্লাবের ত্রয়োদশ খেলোয়াড় হিসেবে রোবেনের ১০০ গোল পূর্ণ করার দিনে গোল পেয়েছেন টমাস মুলারও। এই ২ গোলেই ফ্রেইবুর্গকে হারিয়ে বুন্দেসলিগার শীর্ষে অবস্থান আরও সংহত করেছে বায়ার্ন। ১৬ ম্যাচে ১৩তম জয়ে ৪২ পয়েন্ট হলো পেপ গার্দিওলার দলের। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দল ভলফ্সবুর্গ পিছিয়ে ছিল ১২ পয়েন্টে। প্রথম ১৬ ম্যাচে মাত্র ৩ গোল ঢুকেছে বায়ার্নের জালে। এটি বুন্দেসলিগার নতুন রক্ষণরেকর্ড। ২০০৩-০৪ মৌসুমে আগের রেকর্ডটি করেছিল স্টুটগার্ট। সর্বশেষ ১২ ম্যাচে ৯ গোল করেছেন রোবেন। এএফপি, রয়টার্স।