রোমাতেই থাকছেন টট্টি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে হচ্ছিল, সময়টা বোধ হয় এসেই গেছে। রোমায় ফ্রান্সেসকো টট্টি যুগ শেষ হয়ে যাচ্ছে এবার। মাস দুয়েক আগে রোমার কোচ জুলিয়ানো স্পালেত্তি যখন টট্টিকে বেঞ্চেই রাখলেন না, তখন সে রকমই মনে হচ্ছিল। কিন্তু মৌসুমের শেষ দিকে বেঞ্চ থেকে নেমে মহামূল্যবান কিছু গোল করলেন। বুড়ো হাড়েও ভেলকি যে অনেক আছে, সেটি দেখালেন। তারপরও ‘রোমান সম্রাট’ রোমায় থাকবেন কি না নিশ্চিত হওয়া যাচ্ছিল না। রোমার পরিচালক মাউরো বালদিসোনি গত পরশু অবশ্য বলেছেন, টট্টিকে আরও এক মৌসুমের জন্য রেখে দিতে চান। টট্টি এখনো কিছু নিশ্চিত করেননি। ৪০তম জন্মদিন কি রোমার খেলোয়াড় হিসেবে উদ্যাপন করতে পারবেন? এএফপি।