প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রোমান্টিকতা’ তাঁর সঙ্গে কোনোভাবেই যায় না। পেপে এমনই ‘রাফ অ্যান্ড টাফ’ ডিফেন্ডার যে মাঠে নেমে প্রতিপক্ষকে কঠিন সব ট্যাকলে পিষে ফেলতে চান। অথচ রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারের হাত থেকে বেরিয়ে আসছে সংগীতের অপূর্ব মূর্ছনা। কি-বোর্ডে যেন খেলে বেড়াচ্ছে তাঁর আঙুলগুলো। নিশ্চয়ই রূপকথার গল্প মনে হচ্ছে? সেই সন্দেহটা দূর করার জন্য পেপে নিজেই একটা ভিডিও পোস্ট করছেন। ভালোবাসা দিবসের আগে সেই ভিডিওতে প্রেম নিবেদন করছেন ‘প্রিয়তমাকে’। কিন্তু পেপের সেই স্বপ্নে দেখা রাজকন্যা কে? চমকটা এখানেই, ভিডিওটা তাঁর ফুটবল বুট নিয়ে। বুটের সঙ্গে পেপের প্রথম ভালোবাসা, এরপর থেকেই যেন দুজন দুজনার। কিন্তু হঠাৎ বুটের জন্য পেপের এত প্রেম উথলে উঠল কেন? পুরো ভিডিওটাই বানানো হয়েছে একটা বুটের বিজ্ঞাপন হিসেবে। এএফপি।