রোমারিওর প্রেমিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমারিওর প্রেমিকা
রোমারিওর প্রেমিকা

প্রেম মানে না বয়স। মানে না বলেই ৪৮ বছর বয়সী রোমারিও নতুন করে প্রেমে পড়েছেন। প্রেমিকা ডিক্সি প্রাটের বয়স কত জানেন? মাত্র ১৯! ব্রাজিল স্ট্রাইকার যখন ১৯৯৪ বিশ্বকাপ জেতেন, তাঁর মার্কিন গায়িকা বান্ধবীর তখন জন্মই হয়নি! গত বছর অক্টোবরে সাবেক স্ত্রী ইসাবেলা বিতেনকোর্টের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেই প্রাটের প্রেমে মজেন খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে রাজনীতিক হয়ে যাওয়া সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। ২৯ বছরের ছোট সেই বান্ধবীকে নিয়ে ছুটি কাটিয়ে এসেছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে অনেক পার্টিতেও। প্রাট রোমারিওর সঙ্গে অন্তরঙ্গ বেশ কিছু ছবিও দিয়েছেন তাঁর ইনস্টাগ্রামে। ফল, কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে এই তরুণী পেয়েছেন ১৩ হাজারের বেশি নতুন অনুসারী। সেটা যে রোমারিওর তারকাখ্যাতির গুণে তা অবশ্য বলাই বাহুল্য। মেইল অনলাইন।