রোমারিওর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের পাট চুকিয়ে ফেলেছেন অনেক আগেই। রাজনীতির পাঠেও হাতেখড়ি হয়ে গেছে। বলা যায়, খানিকটা হাত পাকিয়েও ফেলেছেন। এই মাসেই তো ব্রাজিলের জাতীয় নির্বাচনে সিনেটর নির্বাচিত হয়েছেন। এবার রোমারিওর সাংগঠনিক ক্ষমতার প্রমাণ দেওয়ার পালা। রিও ডি জেনিরোর রাজ্য লিগের দ্বিতীয় বিভাগের ক্লাব আমেরিকার সভাপতি পদের জন্য লড়বেন সাবেক ব্রাজিল স্ট্রাইকার। রোমারিও এর মধ্যেই সেই ঘোষণা দিয়ে দিয়েছেন। সেই সঙ্গে জানিয়ে রেখেছেন একটা অতৃপ্ত বাসনার কথা। আমেরিকাকে আবার প্রথম বিভাগে নিয়ে আসতে চান। ফিরিয়ে আনতে চান ঐতিহ্যবাহী এই ক্লাবের গৌরব। এই ক্লাবের হয়ে ২০০৯ সালে একটা ম্যাচও খেলেছিলেন রোমারিও। সেটা ছিল তাঁর বাবার ইচ্ছা পূরণের জন্য। তবে এবার রোমারিও নিজের ইচ্ছাতেই সভাপতি হতে চান। স্বপ্ন পূরণের সুযোগ কি পাবেন? আইএএনএস।