রোমায় জেকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জনটাই সত্যি হলো। ম্যানচেস্টার সিটি ছেড়ে রোমায় যোগ দিলেন এডিন জেকো। সার্জিও আগুয়েরো দলে থাকায় স্ট্রাইকার হিসেবে প্রথম পছন্দ কখনোই ছিলেন না। গত জানুয়ারিতে উইলফ্রায়েড বোনি আসার পরই দলে ‘দ্য ডায়মন্ড’-এর জায়গাটা আরও নড়বড়ে হয়ে পড়েছিল। এই মৌসুমে রাহিম স্টার্লিং আসার পর জেকো বুঝে যান, ম্যানুয়েল পেলেগ্রিনির পরিকল্পনায় তিনি সেভাবে নেই। দলবদলটা তাই অবশ্যম্ভাবীই ছিল। আপাতত এক মৌসুমের জন্য ধারে রোমায় গেছেন। এএফপি।