প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কড়া মাস্টারমশাই হিসেবে খ্যাতি আছে তাঁর। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ লুই ফন গাল নাকি বিশৃঙ্খলা একদমই সইতে পারেন না। মার্কাস রোহোর আবার এদিকে একটু ‘সুখ্যাতি’ আছে। স্পোর্টিং লিসবনের হয়ে গত দুই মৌসুমে ১৫টি হলুদ কার্ড ও চারটি লাল কার্ড দেখেছেন। পর্তুগিজ লিগে এ সময়ে রোহোর চেয়ে বেশি কার্ড আর কেউ দেখেনি! বোঝাই যাচ্ছে, মাথা গরম করার অভ্যাস আছে ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডারের। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে ওসব একেবারেই চলবে না। ফন গাল বলে দিয়েছেন, ‘ওকে প্রতি মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে।’ স্যার অ্যালেক্স ফার্গুসনের ‘হেয়ারড্রায়ার’ শাস্তি তো বিখ্যাত ছিল। কথা না শুনলে ফন গালও কি সে রকম কোনো শাস্তি দেবেন? মিরর।