রোহোর 'কীর্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্টিতে পরিচয় সুন্দরী এক নারীর সঙ্গে। সেই পরিচয়ে খুদে বার্তাবিনিময়, ফোনে কথা বলা ছাড়িয়ে একসময় সম্পর্ক গড়ায় বেডরুমে। অথচ যে ফুটবলারটি এই কাজটা করেছেন তিনি বিবাহিত, এক সন্তানের জনক। সুন্দরী নারীটির নাম সারাহ ওয়াটসন, পেশায় ফিটনেস প্রশিক্ষক। ফুটবলারের নাম জানতেও নিশ্চয়ই আগ্রহ হচ্ছে? গত বিশ্বকাপে তারা হয়ে ফোটা ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোহো। এক রাতের ওই সম্পর্কের ব্যাপারটি চাপা রাখতে সারাহ ওয়াটসনকে নাকি রোহো অনেক হুমকি-ধমকি দিয়েছেন। মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেল খাটাবেন বলে হুমকি দিয়েছেন। তাতে অবশ্য কাজ হয়নি। পুরো ঘটনাটি ব্রিটিশ একটি দৈনিকের কাছে ফাঁস করে দিয়েছেন সারাহ। কোথাকার জল কোথায় গড়াবে কে জানে! ডেইলি মেইল।