র্যাবোনায় মানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিবোর্ড চেপে কেউ ভিডিও দেখছেন, তো টুইটারে কেউ টুইট করছেন—এককথায় আর্জেন্টাইন উইঙ্গার এরিক লামেলার ‘র্যাবোনা’ নিয়ে হুলুস্থুল পড়ে গেছে ফুটবল-বিশ্বে। যে দলের বিপক্ষে গোলটি করেছেন, সেই অ্যাস্তেরাস ত্রিপোলিসের কোচ-খেলোয়াড়েরা না হয় এতে মন খারাপ করে থাকতে পারেন। তাই বলে টটেনহাম কোচ মরিসিও পচেত্তিনো! লামেলার ওই গোলের সময় এমনভাবে চুপ মেরে বসে ছিলেন, যেন বাসায় চুল্লিতে কিছু রান্না বসিয়ে এসেছেন কি না এটা নিয়ে উদ্বিগ্ন! হয়তো তাৎক্ষণিকভাবে গোলের মাহাত্ম্য বুঝতে পারেননি। তবে পরে সেটি বুঝতে পেরেও ছাত্রদের বলছেন র্যাবোনার কথা ভুলে যেতে! এতে অন্য রকম গন্ধ খুঁজতে যাবেন না। বলছেন দলের ভালোর জন্যই। ওই এক গোলে বুঁদ হয়ে থাকলে পরের ম্যাচে খেলোয়াড়দের মনোযোগ থাকবে কী করে! ইয়াহু স্পোর্টস।