লটারির পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের পয়েন্ট সমান, গোল ব্যবধান সমান। দুই দলই গোল করেছে তিনটি, খেয়েছেও তাই। এবার তাহলে উপায়? শেষ পর্যন্ত আশ্রয় নিতে হলো লটারির। তাতে একদলের কপাল পুড়তই। গিনির দুর্ভাগ্য, সৌভাগ্য মালির। পরশু আফ্রিকা নেশনস কাপের গ্রুপ ‘ডি’তে গিনি ও মালি দাঁড়িয়ে ছিল একই সমতলে। ড্রয়ের পর মালির প্রতিনিধি বুবাকার দিয়ারা আনন্দে কেঁদে ফেললেন সেখানেই। তবে মালির কোচ হেনরি কাসপেরজাক বলে দিয়েছেন অনেকের মনের কথা, ‘এটা কোনো সমাধান নয়। ভাগ্যের বদলে অন্য কোনো সমাধান নিয়ে ভাবা উচিত।’ ঘটনাটা অভিনব হলেও অভূতপূর্ব অবশ্য নয়। ১৯৮৮ সালের টুর্নামেন্টেও লটারিই খুলে দিয়েছিল আলজেরিয়ার ভাগ্য। বিবিসি।