লা লিগা নাটকের শেষ পর্ব আজ
রিয়াল মাদ্রিদের দরকার শুধু একটি পয়েন্ট, মালাগার সঙ্গে ড্র। তাহলেই পাঁচ বছর পর লা লিগার ট্রফি ঘরে তুলবে তারা। বার্সেলোনার অবশ্য ৩ পয়েন্টেই হবে না, সঙ্গে প্রার্থনা করতে হবে যাতে রিয়ালও হারে। এমন সমীকরণ সামনে রেখে আজ লা লিগায় মৌসুমের শেষ দিনে মাঠে নামছে স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি। রিয়াল মাদ্রিদ খেলবে মালাগার মাঠে গিয়ে। নিজের মাঠে বার্সেলোনার প্রতিপক্ষ এইবার। কী আছে কোন দলের ভাগ্যে?
আরও ৩৫ বার!
লা লিগা এর আগে ৩৫ বার মৌসুমের শেষ দিনে গিয়ে শিরোপার মীমাংসা দেখেছে। তবে শেষ দিনের আগে শীর্ষে থেকেও শিরোপা জেতা হয়নি—এমন ঘটনা সর্বশেষ ঘটেছে ১৯৯৩-৯৪ মৌসুমে। ওই মৌসুমে শীর্ষে থেকে দেপোর্তিভো লা করুনিয়া তাদের শেষ ম্যাচটা ড্র করায় আর বার্সেলোনা নিজেদের ম্যাচটা জেতায় দুই দলেরই পয়েন্ট সমান হয়ে যায়। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শিরোপা পায় বার্সেলোনা। শেষ দিনের আগে রিয়াল মাদ্রিদ শীর্ষে থেকেও শিরোপা জিততে পারেনি—এমন ঘটনা লা লিগায় ঘটেছে তিনবার। এর মধ্যে একবার (১৯৮২-৮৩) রিয়ালের দুর্ভাগ্যে লাভ হয়েছে অ্যাথলেটিক বিলবাওয়ের, দুবার (১৯৯১-৯২ ও ১৯৯২-৯৩) বার্সেলোনার। এবার কি সে রকম কোনো নাটক হবে শেষ দিনে?
এনরিকের জন্য...
আলাভেজের বিপক্ষে কোপা ডেল রের ফাইনালটা ২৭ মে। তবে লা লিগায় এটাই বার্সেলোনার কোচ হিসেবে লুইস এনরিকের শেষ ম্যাচ। কোপার ফাইনাল হবে ভিসেন্তে ক্যালদেরনে। ন্যু ক্যাম্পের ডাগআউটেও তাই আজ শেষবার দেখা যাবে এনরিকেকে। প্রিয় কোচকে বিদায় দিতে ম্যাচের আগে ছোটখাটো একটা অনুষ্ঠানেরও আয়োজন রেখেছে বার্সা। তবে এনরিকের জন্য সবচেয়ে বড় উপহার হবে যদি শেষ মুহূর্তে নাটকীয়ভাবে শিরোপা জিতে যায় বার্সেলোনা। তখন কিন্তু আর ছোটখাটো অনুষ্ঠান নয়, বড় উৎসবই হবে।
উৎসবের প্রস্তুতি
রিয়াল মাদ্রিদের মনে হয় না শিরোপা জেতার ব্যাপারে কোনো সংশয় আছে। নইলে কি আর উৎসবের প্রস্তুতি নিয়ে রাখে লস ব্লাঙ্কোরা! শেষ ম্যাচটা মালাগার মাঠে। তবে শিরোপা নিশ্চিত হয়ে গেলে সেখান থেকে আর সান্তিয়াগো বার্নাব্যুতে উৎসবের জন্য ফিরবে না রিয়াল। সোজা চলে যাবে মাদ্রিদের সিবেলেস স্কয়ারে। ওখানেই জড়ো হবেন রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। মাদ্রিদ শহর চক্কর দিয়ে জিদানের দল চলে আসবে সেখানে সমর্থকদের সঙ্গে উৎসবে যোগ দিতে। তাহলে কি বার্নাব্যুতে কিছুই হবে না? যতটুকু শোনা যাচ্ছে, সেখানে আরও বড় উৎসবের প্রস্তুতি নেওয়া হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের কথা ভেবে! সূত্র: এএফপি, মার্কা।
মালাগায় রিয়ালের শুভাকাঙ্ক্ষী
মালাগার কোচ মিশেল যে রিয়াল-অন্তঃপ্রাণ সেটা কারও অজানা নয়। গত মাসেই লিগে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে বলেছিলেন, ‘মালাগায় রিয়াল মাদ্রিদের একজন হিসেবে জিদানের দলকে একটু সাহায্য তো করলাম।’ তবে শুধু মিশেল নন, তাঁর এক সহকারী পেদ্রো লুইস জারোও একসময় খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। মালাগার এই দলে পাঁচজন খেলোয়াড় আছেন যাঁদের ফুটবল-পাঠ রিয়াল মাদ্রিদ একাডেমিতে। এঁদের দু-একজন তো একাদশেও থাকবেন। সবার মনের মধ্যেই রিয়ালের প্রতি একটা দুর্বলতা থাকতেও পারে। অবশ্য মালাগা মিডফিল্ডার ইগনাসিও কামাচো বলেছেন, ‘প্রতিপক্ষ যে দলই হোক, আমরা নিজেদের জন্য খেলব।’ আবার উল্টোটাও আছে। মালাগার ফরোয়ার্ড সান্দ্রো রামিরেজ যেমন একসময় খেলেছেন বার্সেলোনা ‘বি’ ও মূল দলের হয়ে। তিনি বলেছেন, ‘আশা করছি আমি রিয়ালের বিপক্ষে গোল করতে পারব এবং বার্সেলোনাকে শিরোপা উপহার দিতে পারব।’
লালিগানাটকেরশেষপর্বআজ
রিয়ালমাদ্রিদেরদরকারশুধুএকটিপয়েন্ট, মালাগারসঙ্গেড্র।তাহলেইপাঁচবছরপরলালিগারট্রফিঘরেতুলবেতারা।বার্সেলোনারঅবশ্য৩পয়েন্টেইহবেনা, সঙ্গেপ্রার্থনাকরতেহবেযাতেরিয়ালওহারে।এমনসমীকরণসামনেরেখেআজলালিগায়মৌসুমেরশেষদিনেমাঠেনামছেস্প্যানিশফুটবলেরদুইপরাশক্তি।রিয়ালমাদ্রিদখেলবেমালাগারমাঠেগিয়ে।নিজেরমাঠেবার্সেলোনারপ্রতিপক্ষএইবার।কীআছেকোনদলেরভাগ্যে?
আরও৩৫বার!
লা লিগা এর আগে ৩৫ বার মৌসুমের শেষ দিনে গিয়ে শিরোপার মীমাংসা দেখেছে।তবে শেষ দিনের আগে শীর্ষে থেকেও শিরোপা জেতা হয়নি—এমন ঘটনা সর্বশেষ ঘটেছে ১৯৯৩-৯৪ মৌসুমে।ওই মৌসুমে শীর্ষে থেকে দেপোর্তিভো লা করুনিয়া তাদের শেষ ম্যাচটা ড্র করায় আর বার্সেলোনা নিজেদের ম্যাচটা জেতায় দুই দলেরই পয়েন্ট সমান হয়ে যায়।মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শিরোপা পায় বার্সেলোনা।শেষ দিনের আগে রিয়াল মাদ্রিদ শীর্ষে থেকেও শিরোপা জিততে পারেনি—এমন ঘটনা লা লিগায় ঘটেছে তিনবার।এর মধ্যে একবার (১৯৮২-৮৩) রিয়ালের দুর্ভাগ্যে লাভ হয়েছে অ্যাথলেটিক বিলবাওয়ের, দুবার (১৯৯১-৯২ ও ১৯৯২-৯৩) বার্সেলোনার।এবার কি সে রকম কোনো নাটক হবে শেষ দিনে?
এনরিকেরজন্য...
আলাভেজের বিপক্ষে কোপা ডেল রের ফাইনালটা ২৭ মে।তবে লা লিগায় এটাই বার্সেলোনার কোচ হিসেবে লুইস এনরিকের শেষ ম্যাচ।কোপার ফাইনাল হবে ভিসেন্তে ক্যালদেরনে।ন্যু ক্যাম্পের ডাগআউটেও তাই আজ শেষবার দেখা যাবে এনরিকেকে।প্রিয় কোচকে বিদায় দিতে ম্যাচের আগে ছোটখাটো একটা অনুষ্ঠানেরও আয়োজন রেখেছে বার্সা।তবে এনরিকের জন্য সবচেয়ে বড় উপহার হবে যদি শেষ মুহূর্তে নাটকীয়ভাবে শিরোপা জিতে যায় বার্সেলোনা।তখন কিন্তু আর ছোটখাটো অনুষ্ঠান নয়, বড় উৎসবই হবে।
উৎসবেরপ্রস্তুতি
রিয়াল মাদ্রিদের মনে হয় না শিরোপা জেতার ব্যাপারে কোনো সংশয় আছে।নইলে কি আর উৎসবের প্রস্তুতি নিয়ে রাখে লস ব্লাঙ্কোরা! শেষ ম্যাচটা মালাগার মাঠে।তবে শিরোপা নিশ্চিত হয়ে গেলে সেখান থেকে আর সান্তিয়াগো বার্নাব্যুতে উৎসবের জন্য ফিরবে না রিয়াল।সোজা চলে যাবে মাদ্রিদের সিবেলেস স্কয়ারে।ওখানেই জড়ো হবেন রিয়াল মাদ্রিদ সমর্থকেরা।মাদ্রিদ শহর চক্কর দিয়ে জিদানের দল চলে আসবে সেখানে সমর্থকদের সঙ্গে উৎসবে যোগ দিতে।তাহলে কি বার্নাব্যুতে কিছুই হবে না? যতটুকু শোনা যাচ্ছে, সেখানে আরও বড় উৎসবের প্রস্তুতি নেওয়া হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের কথা ভেবে! সূত্র: এএফপি, মার্কা।
মালাগায়রিয়ালেরশুভাকাঙ্ক্ষী
মালাগার কোচ মিশেল যে রিয়াল-অন্তঃপ্রাণ সেটা কারও অজানা নয়।গত মাসেই লিগে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে বলেছিলেন, ‘মালাগায় রিয়াল মাদ্রিদের একজন হিসেবে জিদানের দলকে একটু সাহায্য তো করলাম।’ তবে শুধু মিশেল নন, তাঁর এক সহকারী পেদ্রো লুইস জারোও একসময় খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে।মালাগার এই দলে পাঁচজন খেলোয়াড় আছেন যাঁদের ফুটবল-পাঠ রিয়াল মাদ্রিদ একাডেমিতে।এঁদের দু-একজন তো একাদশেও থাকবেন।সবার মনের মধ্যেই রিয়ালের প্রতি একটা দুর্বলতা থাকতেও পারে।অবশ্য মালাগা মিডফিল্ডার ইগনাসিও কামাচো বলেছেন, ‘প্রতিপক্ষ যে দলই হোক, আমরা নিজেদের জন্য খেলব।’ আবার উল্টোটাও আছে।মালাগার ফরোয়ার্ড সান্দ্রো রামিরেজ যেমন একসময় খেলেছেন বার্সেলোনা ‘বি’ ও মূল দলের হয়ে।তিনি বলেছেন, ‘আশা করছি আমি রিয়ালের বিপক্ষে গোল করতে পারব এবং বার্সেলোনাকে শিরোপা উপহার দিতে পারব।’