লা লিগার সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালন ডি’অর পাবেন কি না সেটা জানতে অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। তবে লিওনেল মেসি পরশু একটা পুরস্কার পেয়ে গেলেন। আরও একবার লা লিগার মৌসুম-সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে মেসির হাতে। পুরস্কারটি চালু হওয়ার পর সাতবারের মধ্যে ছয়বারই মেসির হাতে এটা উঠল। একরকম নিজের সম্পত্তিই তো করে নিয়েছেন! সেরা ফুটবলারের পাশাপাশি সেরা স্ট্রাইকারের পুরস্কারও পেয়েছেন মেসি। অনুষ্ঠানটাই আসলে ছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদময়। বর্ষসেরা মিডফিল্ডার হয়েছেন হামেস রদ্রিগেজ, আর বর্ষসেরা ডিফেন্ডার সার্জিও রামোস। নেইমার পেয়েছেন সেরা ‘আমেরিকান’ খেলোয়াড়ের পুরস্কার। রোনালদোকেও একেবারে নিরাশ হতে হয়নি, ‘পাবলিক চয়েস’ পুরস্কারটা গেছে সিআর-সেভেনের কাছে। এএফপি, মার্কা।