লা লিগায় ভিডিও রেফারি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন আগে ফ্রান্স-ইতালি ম্যাচেই দেখা গেছে দৃশ্যটা। রেফারি বিয়র্ন কুপার্সের কানে একটা ইয়ারফোন, কোনো সিদ্ধান্তের জন্য চাইলে তিনি ভিডিওতে সাহায্য চাইতে পারতেন। ভিডিও রেফারিংয়ের এই পদ্ধতি এরই মধ্যে শুরু করে দিয়েছে ফিফা, ২০১৮ বিশ্বকাপে চালু করার কথাও ভাবছে। এবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনও এটি অনুসরণের কথা ভাবছে। আপাতত কোপা ডেল রে ও স্প্যানিশ সুপার কাপ দিয়ে সেটি শুরু হবে। এএফপি।