লাউড্রপের না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে দলকে নিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন ডেনমার্কের কোচ মর্টেন ওলসেন। গত সপ্তাহে তাঁর পদত্যাগের পর থেকেই নতুন কোচের সন্ধান করছে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন। ডেনমার্কের সাবেক তারকা মাইকেল লাউড্রপকে প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু জাতীয় দলের কোচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বার্সেলোনা ও রিয়ালের সাবেক তারকা। এএফপি।