প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকা খেলোয়াড়দের ভক্ত থাকবেই। পুরুষের পাশাপাশি নারী ভক্তেরও অভাব নেই তাঁদের। সুন্দরী মেয়ে ভক্তদের একটু-আধটু ‘বিড়ম্বনা’ তো কমবেশি সব তারকাকেই সহ্য করতে হয়। কিন্তু ইয়াইয়া তোরের কাছে নারী ভক্ত মানেই মূর্তিমান উপদ্রব। মাঠে যতই তেড়েফুঁড়ে খেলুন, মাঠের বাইরে ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার খুবই লাজুক। এতই যে, বিপরীত লিঙ্গের কোনো ভক্ত বেশি কাছে এলেই বিব্রত বোধ করেন। আর বেশি বিরক্ত করলে? তোরে নিজেই বলছেন, ‘আমি পালিয়ে যাই। আমাকে তো প্রায়ই নিজের ফোন নম্বরটাও বদলাতে হয়।’ অনেকবার ইচ্ছে করে ভুল নম্বরও দিয়েছেন! তোরের কথা, ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রীকে নিয়ে দারুণ সুখী একজন মানুষ। ভক্তের এত ‘ভালোবাসা’ তাঁর না হলেও চলে! মিরর।