লাতিনের সেরা কার্লোস সানচেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর এই পুরস্কারটা পেয়েছিলেন রিভার প্লেটের তিওফিলো গুতিয়েরেজ। এবারও (২০১৫) রিভার প্লেটেরই একজন জিতলেন এটি। দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার হয়েছেন উরুগুয়ের উইঙ্গার কার্লোস সানচেজ। ১৯৯৫ সালে এনজো ফ্রান্সেসকোলির পর এই প্রথম কোনো উরুগুইয়ান লাতিনের বর্ষসেরা হলেন।
২০১৫ সালে রিভার প্লেটের কোপা লিবার্তাদোরেস জয়ে বড় ভূমিকা ছিল সানচেজের। বর্ষসেরা লড়াইয়ে তিনি পেয়েছেন ১৮২ ভোট, পেছনে ফেলেছেন বোকা জুনিয়র্সের আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ ৬১ ভোট ও এমেলেকের ইকুয়েডরিয়ান স্ট্রাইকার মিলার বোলানোসকে ২৩ ভোট। আইএএনএস।