প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্র আর ব্রাজিল সফরে যেতে ছুটি চেয়েছিলেন রোনালদিনহো। আরেকটি মৌসুম শুরুর আগে ফাঁকা সময় থাকায় আপত্তি করেনি মেক্সিকান ক্লাব কেরেতারো। কিন্তু রোনির যে ফেরার নামগন্ধও নেই! অথচ ফেরার কথা ছিল তাঁর সপ্তাহ দুয়েক আগেই। এদিকে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু হয়ে গেছে কেরেতারোর। রোনালদিনহো যোগাযোগ না করায় দারুণ চটেছে ক্লাব কর্তৃপক্ষ। শুধু তাই নয়, দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে ছাঁটাইয়েরও হুমকি দিয়েছে মেক্সিকান ক্লাবটি। ‘আসছে সপ্তাহে যদি রোনালদিনহো ফিরে না আসে, আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেব। প্রাক মৌসুমের অনেকটা সময়ই সে দলের বাইরে কাটিয়েছে। কেউ প্রতিষ্ঠানের চেয়ে বড় হতে পারে না’—বললেন ক্লাব সভাপতি আর্তুরো ভিলানুয়েভা। এএফপি।