লাভেজ্জিও চীনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইউরোপ থেকে চীনের দিকে ফুটবলারদের স্রোতটা দিন দিন বিশাল হচ্ছে। এবার এই স্রোতে গা ভাসিয়ে দিলেন এজেকিয়েল লাভেজ্জিও। আনুমানিক ৬ মিলিয়ন ডলারে প্যারিস সেন্ট-জার্মেই ছেড়ে চীনের ক্লাব হেবেই চায়না ফরচুনে যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য লাভেজ্জি যে চীনে যাচ্ছেন, এমন গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। এই মৌসুমে পিএসজিতে যে মাত্র ৮০০ মিনিটই খেলতে পেরেছেন! বয়সও হয়ে গেছে ৩০। তাই হয়তো চীনা ক্লাবের অর্থই বেশি ‘অর্থবহ’ মনে হয়েছে লাভেজ্জির কাছে। তাঁকে বেতনও তো কম দিচ্ছে না হেবেই। দুই বছরের চুক্তির সময়কালে ৩ কোটি ৩৬ লাখ ডলার পাবেন লাভেজ্জি। এএফপি।