লামেলার র্যা বোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লামেলার র‌্যা বোনা
লামেলার র‌্যা বোনা

প্রথম দর্শনে গোলটার মাহাত্ম্য বোঝা খুব কঠিন ছিল। ভালোমতো খেয়াল করে দেখলে বোঝা যাবে, এরিক লামেলা কী অসম্ভব কাণ্ড করেছেন!
বক্সের বাইরে থেকে বলটা ডান পায়েই মারতে পারতেন টটেনহামের আর্জেন্টাইন উইঙ্গার। কিন্তু সে পায়ে জোর কম, তাই কাজে লাগালেন বাঁ পা’টাকেই। সামনের দিকে ডান পা এগিয়ে বাঁ পা ঘুরিয়ে এনে বুলেট গতির এক শট নিলেন। গোল! পরশু ইউরোপা লিগে গ্রিক দল অ্যাস্তেরাস ত্রিপোলিসের সঙ্গে এই গোলটা করেছেন লামেলা। এ রকম শটের একটা নামও আছে, ‘র্যা বোনা’। স্প্যানিশ ভাষায় কথাটার অর্থ ফাঁকি দেওয়া। দুর্বল পা’টিকে ফাঁকি দিয়ে তুলনামূলক শক্তিশালী পা দিয়ে মারার জন্যই এই নামকরণ।
১৯৪৭ সালে আর্জেন্টাইন স্ট্রাইকার রিকার্দো ইনফান্তে এই কারিকুরিটা করে দেখান প্রথম। এরপর পেলে, ম্যারাডোনা, রোনালদিনহো, ক্রিস্টিয়ানো রোনালদোসহ অনেক মহারথীই র্যা বোনা কিক করে দেখিয়েছেন। ডি মারিয়া বেনফিকায় এভাবে দারুণ একটা গোলও করেছিলেন। তবে পরশু লামেলার গোলটা যেন ছাড়িয়ে গেল সবকিছুকেই। আর্জেন্টাইন উইঙ্গারের টটেনহাম সতীর্থ জাঁ ভার্তোনেন তো বলেই দিয়েছেন, লামেলা এই বছরের সেরা গোলের পুসকাস পুরস্কার এর মধ্যেই জিতে গেছেন! লামেলা নিজে অবশ্য বিনয়ের অবতার, ‘এটা আসলে হয়ে গেছে, আমি ভাগ্যবান ছিলাম। হয়তো আমার ডান পা অতটা ভালো না, সেজন্য আমাকে বাঁ পা ব্যবহার করতে হয়েছিল।’
টটেনহাম ম্যাচটাও জিতেছে, ৫-১ গোলে। মেইল অনলাইন, ইএসপিএন।