লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ ফেব্রুয়ারির পর ১ অক্টোবর। উয়েফা চ্যাম্পিয়নস লিগে আবারও লাল কার্ড দেখলেন আর্সেনাল গোলরক্ষক ভয়চেক শেজনি। চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের খেলোয়াড়েরা এই নিয়ে ১৫টি লাল কার্ড দেখলেন। পরশুর এই লাল কার্ডেই গানাররা ছুঁয়ে ফেলেছে তাদের এদিনের প্রতিপক্ষ গ্যালাতাসারাইকে। তুর্কি ক্লাবটিও ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে ১৫টি লাল কার্ড দেখেছে। শৃঙ্খলাভঙ্গের এই রেকর্ডে আর্সেনাল ও গ্যালাতাসারাই আছে যৌথভাবে তৃতীয় স্থানে। প্রথম দুটি স্থান ইতালিয়ানদের দখলে। ১৭টি লাল কার্ড নিয়ে ইন্টার মিলান দুইয়ে। ২০টি লাল কার্ড দেখে শীর্ষে সিরি ‘আ’র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ২০০১-০২ ও ২০০৫-০৬ মৌসুমে পাঁচটি করে লাল কার্ডে এক মৌসুমে সবচেয়ে বেশি লাল কার্ড দেখার রেকর্ডটাও তাদের।