লাল বায়ার্নের বিপক্ষে কালোই পছন্দ রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমের মতো আজও কালো জার্সি গায়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ফাইল ছবি
গত মৌসুমের মতো আজও কালো জার্সি গায়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ফাইল ছবি
>
  • চ্যাম্পিয়নস লিগ সেমির প্রথম লেগে আজ রিয়ালের মুখোমুখি বায়ার্ন
  • ম্যাচটা হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে

কালোকেই ভালো মেনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এবারের চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে তৃতীয় ‘কিট’ পরেছে রিয়াল। কোয়ার্টার ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর অবিশ্বাস্য সেই সুন্দর গোল তাই নীল জার্সিতে দেখেছেন সবাই। কিন্তু আজ সেমিফাইনালে নীল নয়, কালো জার্সি গায়ে মাঠে নামবে রিয়াল।

এর পেছনে হয়তো গত মৌসুমের ম্যাচটিও ভূমিকা রেখেছে। গতবার কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এই কালো জার্সি পরেই নেমেছিল রিয়াল। প্রতিপক্ষের মাঠে সবাইকে বিস্মিত করে পিছিয়ে পরেও ২-১ ব্যবধানের জয় পেয়েছিল ‘লস ব্লাঙ্কো’রা। সে ম্যাচকে অনুপ্রেরণা হিসেবেই হয়তো দেখছেন রোনালদোরা। এ কারণেই হয়তো দ্বিতীয় কিট বেছে নিচ্ছে রিয়াল।

মাঠে কালো জার্সি থাকলেও গ্যালারিতে কিন্তু সাদা জার্সিই দেখা যাবে। তিন হাজারের ওপর রিয়াল সমর্থক অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হাজির হচ্ছেন দলকে সমর্থন দিতে।