লিঁওর হারে 'জিতল' পিএসজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারও হলো না লিঁওর। পরশু কাঁর কাছে ৩-০ গোলে হেরে কার্যত লিগ শিরোপাদৌড় থেকে কার্যত ছিটকে পড়ল টানা লিঁও, যাদের আছে টানা ৭ বার লিগ জেতার অসামান্য কীর্তি। ২০০১। ফ্রেঞ্চ লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লিঁওর ৩৬ ম্যাচে ৭১ পয়েন্ট। শীর্ষে থাকা প্যারিস সেন্ট-জার্মেইর সমান ম্যাচে ৭৭। দুই দলেরই দুটি করে ম্যাচ বাকি। গোল ব্যবধানের ব্যাপারটি না থাকলে এখনই বলে দেওয়া যেত লিঁও পরের দুই ম্যাচ যদিও জেতে এবং প্যারিস সেন্ট-জার্মেই যদি দুই ম্যাচে হারে, তাহলেও চ্যাম্পিয়ন পিএসজি। দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এএফপি।