লিগ কাপ ইউনাইটেডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডে এসেই জানিয়েছিলেন, এখানে জিততে এসেছি!
ইব্রাহিমোভিচ তখন কি জানতেন, তাঁর গোলেই ইউনাইটেড জিতবে? সেটিও এমন নাটকীয়ভাবে! ওয়েম্বলিতে কাল রুদ্ধশ্বাস ফাইনালের শেষ মুহূর্তে ইব্রার হেডেই সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে ইউনাইটেড, ঘরে তুলেছে লিগ কাপ! নিজেদের ইতিহাসে ৪২তম শিরোপাটি নিয়ে এখন ইংল্যান্ডের সফলতম দলও ইউনাইটেড।
১৯ মিনিটে ইব্রার গোলে এগিয়ে যায় ইউনাইটেড, ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান জেসি লিনগার্ড। কিন্তু সাউদাম্পটনকে ম্যাচে ফেরান মানোলো গ্যাবিয়াদিনি। ৪৫ থেকে ৪৮—তিন মিনিটেই করেন দুই গোল!
কিন্তু ৮৭ মিনিটে হেরেরার ক্রসে ইব্রার হেডেই ভেস্তে গেল সাউদাম্পটনের লড়াই। টেন ২।