লিগ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের শীর্ষ ফুটবল লিগটা অনেক দিন ধরেই হয়ে আছে দ্বিদলীয়। সেই ১৯৮৫-৮৬ মৌসুম থেকেই হয় গ্লাসগো রেঞ্জার্স নয় সেল্টিকই ঘুরেফিরে চ্যাম্পিয়ন হচ্ছে। ২০১১-১২ মৌসুমে রেঞ্জার্সকে চতুর্থ স্তরের লিগে নামিয়ে দেওয়ার পর থেকে স্কটিশ প্রিমিয়ার লিগে চলছে সেল্টিকরাজ। সেই সেল্টিকই পরশু জিতল টানা চতুর্থ লিগ শিরোপা। এই চারবারসহ লিগে মোট ৪৬ বার চ্যাম্পিয়ন হলো সেল্টিক। তবে এর পরও স্কটল্যান্ডের দ্বিতীয় সেরা দল সেল্টিক। ৫৪ বার লিগ চ্যাম্পিয়ন হয়ে স্কটল্যান্ডে তো বটেই, সারা বিশ্বেই সবচেয়ে সফল ক্লাব রেঞ্জার্স। লিগ শিরোপাজয়ে বিশ্বের দ্বিতীয় সফলতম ক্লাব লিনফিল্ড এফসি। উত্তর আয়ারল্যান্ডের ক্লাবটি ৫১ বার চ্যাম্পিয়ন হয়েছে লিগে। লিনফিল্ড ও সেল্টিকের মাঝে আছে ৪৯ বার উরুগুয়ের লিগ জেতা পেনারল।