লিপ্পির জায়গায় ক্যানাভারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারগ্রান্ডে আগেই জানিয়েছিল, মার্সেলো লিপ্পির জায়গায় কোচ হিসেবে তারা নিয়োগ দিতে যাচ্ছে ফ্যাবিও ক্যানাভারোকে। কাল কোচ হিসেবে ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়কের নাম ঘোষণা করল চীনের চ্যাম্পিয়ন ক্লাব। কোচের পদ ছাড়লেও ক্লাবটির প্রধান পরিচালক ও উপদেষ্টা কোচ হিসেবে কাজ করবেন ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালিয়ান কোচ। এএফপি।