লিভারপুল-নিউক্যাসল ম্যাচের হাইলাইটস দেখুন এখানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

>ইংলিশ প্রিমিয়ার লিগে কাল নিউক্যাসল ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা লড়াই শেষ দিনে টেনে নিয়েছে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে কাল নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে লিভারপুল। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল ইয়ুর্গেন ক্লপের দল। বিরতির পর রনডনের গোলে সমতায় ফেরে নিউক্যাসল। নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে ডিভোক ওরিগির গোল করে গুরুত্বপূর্ণ জয় এনে দেন লিভারপুলকে।
এ জয়ে ৩৭ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল লিভারপুল। ৩৬ ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলের হাতে রয়েছে আরও ২টি ম্যাচ। অন্যদিকে লিভারপুলের হাতে রয়েছে ১ ম্যাচ। এ ম্যাচ জিতলেও লিভারপুলের লাভ হবে না যদি সিটি তাঁদের বাকি ২ ম্যাচে জয় তুলে নেয়। তখন সিটির হাতেই উঠবে লিগ শিরোপা।
নিউক্যাসল-লিভারপুল ম্যাচের হাইলাইটস দেখুন এখানে: