লিভারপুল-বার্সেলোনা দ্বিতীয় লেগের হাইলাইটস দেখুন এখানে

>গতকাল চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতা বজায় রেখে ফাইনালে উঠেছে লিভারপুল।
অবিশ্বাস্য। দুর্দান্ত। অকল্পনীয়। অভাবনীয়। লিভারপুলের জয়কে ব্যাখ্যা করার জন্য কোন বিশেষণটা ব্যবহার করবেন আপনি? প্রথম লেগে মেসির জাদুতে ৩-০ গোলে হেরেছিল তারা । ফিরতি ম্যাচে ন্যূনতম চার গোলে ব্যবধানে জিতে ফাইনালে উঠতে চাওয়ার জন্য দরকার অদম্য মানসিক শক্তি। দরকার বিরাট দুঃসাহস। সে স্পর্ধাই যেন নিজের মাঠে দেখাল লিভারপুল। উড়তে থাকা মেসিবাহিনীকে মাটিতে নামিয়ে আনল। প্রায় ফাইনালে চলে যাওয়া বার্সেলোনাকে টেনে ধরে নিজেরাই উঠল ফাইনালে। চোখের জলে বিদায় নিলেন মেসি-বুসকেটসরা।
প্রথম লেগে বার্সা নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছিল। লিভারপুল কোনো ‘অ্যাওয়ে গোল’ও করতে পারেনি। ফলে ফাইনালে ওঠার জন্য বার্সেলোনাকে ন্যূনতম চার গোলের ব্যবধানে হারাতেই হতো। লিভারপুলের আক্রমণভাগ অসাধারণ, তাতে কোনো সন্দেহ নেই। ফিরমিনো-মানে-সালাহ দিয়ে গড়া আক্রমণভাগ হয়তো দ্বিতীয় লেগটা জিতিয়ে দিতে পারত, কিন্তু তাই বলে পূর্ণশক্তির বার্সেলোনাকে এক হালি গোল দেওয়া? পৃথিবীর সবচেয়ে আশাবাদী লিভারপুল ভক্তটাও এই আশা করেছিলেন কি না, কে জানে। তার ওপর মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এল ফিরমিনো ও সালাহ এর চোট। ফিরমিনো আগের লেগটাও খেলতে পারেননি, এই সপ্তাহে নিউক্যাসলের সঙ্গে খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছেন সালাহ। ফলে তাদের জায়গায় মাঠে নামেন মৌসুমের বড় অংশ জুড়ে বেঞ্চে বসে থাকা বেলজিয়ান স্ট্রাইকার ডিভক অরিগি ও সুইজারল্যান্ডের উইঙ্গার জের্দান শাকিরি। মাঠে ছিলেন না নাবি কেইটাও। দ্বিতীয়ার্ধে ছিলেন না দলের মূল লেফটব্যাক অ্যান্ড্রু রবার্টসন।
ডিভক অরিগি আর জর্জিনিও ভাইনাল্ডাম নৈরাশ্যবাদীদের দলে ছিলেন না। বার্সার রক্ষণকে দর্শক বানিয়ে একে একে চারটি গোল করেছেন এই দুই তারকাই। কীভাবে গোলগুলো দিয়েছেন? কীভাবে এই অসাধ্যসাধন করেছেন তারা? দেখার জন্য ক্লিক করুন এখানে। ক্লিক করুন এখানে