লিভারপুল-ম্যান সিটির জয়

গোল করেছেন লুইস দিয়াজছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের দুটি খেলা ছিল আজ। নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটি আতিথ্য দিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদকে, ওদিকে বেনফিকার মাঠে খেলতে গিয়েছিল লিভারপুল। প্রথম লেগ শেষে দুই ইংলিশ ক্লাবই স্বস্তির জয় পেয়েছে।

দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৭০ মিনিটে একমাত্র গোলটা করেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। গোলে সহায়তা ছিল ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনের।

গোল করেছেন কেভিন ডি ব্রুইনা
ছবি : রয়টার্স

ওদিকে লিভারপুলের জয়টা তুলনামূলকভাবে সহজেই এসেছে। বেনফিকার মাঠে গিয়ে ৩-১ গোলে জিতে এসেছে তারা। ম্যাচের ১৭ মিনিটে লেফটব্যাক অ্যান্ডি রবার্টসনের সহায়তায় লিভারপুলকে এগিয়ে দেন ফরাসি সেন্টারব্যাক ইবরাহিমা কোনাতে। ৩৪ মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজের সহায়তায় গোল করেন সেনেগালিজ উইঙ্গার সাদিও মানে। ৪৯ মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকার দারউইন নিউনেজ বেনফিকার হয়ে একটি গোল শোধ করে দিলে ম্যাচে প্রাণ ফিরে আসে। কিন্তু ম্যাচের একদম শেষদিকে গোল করে বেনফিকার সমতায় ফেরার সামান্য সম্ভাবনাটুকুও শেষ করে দেন লুইস দিয়াজ, যার গোলে সহায়তা করেন গিনির মিডফিল্ডার নাবি কেইতা।

বিস্তারিত আসছে…