লিভারপুলকে ‘ক্ষুধার্ত’ হওয়ার তাগিদ কোচ ক্লপের

লিভারপুলের খেলোয়াড়দের সর্বস্ব বিলিয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ কাপের শিরোপা এরই মধ্যে জিতেছে লিভারপুল। এ মৌসুমে আরও তিনটি শিরোপা জয়ের হাতছানি ইয়ুর্গেন ক্লপের দলের সামনে। এফএ কাপের ফাইনালে উঠেছে তারা, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। লিগ জয়ের দৌড়েও খুব ভালোভাবেই আছে তারা। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে লিভারপুল।

চারটি শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজ লিভারপুলের জন্য গুরুত্বপূর্ণ এক রাত। লিগের শিরোপা জয়ের দৌড়ে থাকার লক্ষ্যে আজ তারা নিজেদের মাঠ অ্যানফিল্ডে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। এ মৌসুমে চারটি শিরোপা জয়ের স্বপ্ন লিভারপুল দেখছে ঠিক কিন্তু এটাকে প্রায় অসম্ভব মনে করছেন দলটির ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। সেই অসম্ভবকে সম্ভব করার পথে ইউনাইটেডকে বড় বাধা মনে করেন কোচ ক্লপ।

আরও পড়ুন
দলের অন্যতম সেরা তারকা মো. সালাহর সঙ্গে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ
ফাইল ছবি

এই বাধা পেরোতে শিষ্যদের আরও ‘ক্ষুধার্ত’ হওয়ার তাগিদ দিলেন লিভারপুলের জার্মান কোচ, ‘আমাদের তেতে থাকতে হবে। তোমাদের (লিভারপুলের খেলোয়াড়) আরও ক্ষুধার্ত হতে হবে। এমন ভাবতে হবে যে তোমাদের কিছুই জেতা হয়নি। তোমাদের কোনো পয়েন্ট নেই। ভাবতে হবে, এটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট।’ ক্লপ এরপর যোগ করেন, ‘এ ম্যাচের জন্য আসলে আমাদের মানসিকতটা এ রকমই হতে হবে। কারণ, প্রতিপক্ষ দলের মান খুবই উঁচুতে।’

ইউনাইটেড আজ দলে পাচ্ছে না অন্যতম সেরা তারকা রোনালদোকে
ফাইল ছবি

ইউনাইটেডের অবস্থা যে এই মুহূর্তে খুব ভালো, তা নয়। ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগে পঞ্চম স্থানে আছে তারা। শিরোপা–দৌড় থেকে ছিটকে পড়া ইউনাইটেডের একমাত্র আশা এখন শীর্ষ চারে থেকে লিগ শেষ করা, যাতে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে তারা। তাদের জন্যও ম্যাচটি তাই মহাগুরুত্বপূর্ণ।
এমন একটি ম্যাচের আগে দলটির অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক বলেছেন, ‘আমি এখানে শুরু করার সময় দলের যে অবস্থা ছিল, এখনো সেটাই আছে। আমার প্রথম দিন থেকেই আমরা উড়ছি না।’

এমন একটি ম্যাচে ইউনাইটেড আবার পাচ্ছে না দলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। সদ্যোজাত সন্তানকে হারানোর শোক সামলে ওঠার জন্য তাঁকে এ ম্যাচে বিশ্রাম দিয়েছে ইউনাইটেড।

আরও পড়ুন