লিভারপুলকে ‘বায়ার্ন’ অভিজ্ঞতা উপহার দেবে বেনফিকা?

অ্যানফিল্ডে আজ সালাহদের সামনে কী অপেক্ষায়?ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্ভুত একটা মিল চার ম্যাচে! গতকাল দুটি ম্যাচ শুরুর আগে ফলটা ছিল এমন, প্রথম লেগে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ চেলসির মাঠে ৩-১ গোলে জিতেছে আর বায়ার্ন মিউনিখ ভিয়ারিয়ালের মাঠে হেরেছিল ১-০ গোলে। আজ চ্যাম্পিয়নস লিগের দুই ম্যাচও তো একই সমীকরণ নিয়ে নামবে।

শুধু রিয়ালের জায়গায় লিভারপুল, চেলসির জায়গায় বেনফিকা, বায়ার্নের জায়গায় আতলেতিকো মাদ্রিদ আর ভিয়ারিয়ালের জায়গায় ম্যানচেস্টার সিটিকে বসিয়ে দিন! তবে ধারে-ভারে-মানে তুলনা করলে আজ লিভারপুল-বেনফিকার সঙ্গে মিলে যায় গতকাল বায়ার্ন-ভিয়ারিয়ালের ম্যাচেরই।

তা বাংলাদেশ সময় আজ রাত একটায় নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিভারপুল নামছে প্রথম লেগে বেনফিকার মাঠে ৩-১ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে। কিন্তু আজও কি চমক অপেক্ষায় রেখেছে চ্যাম্পিয়নস লিগ? লিভারপুলকে ‘বায়ার্ন’ বানিয়ে আজ ‘ভিয়ারিয়াল’ হতে পারবে বেনফিকা?

আপনার মত জানিয়ে দিন পোলে।