লিভারপুলকে হারাতে পারবে ভিয়ারিয়াল?

চ্যাম্পিয়নস লিগে আজ লিভারপুলের মুখোমুখি হবে ভিয়ারিয়ালছবি: এএফপি

অ্যানফিল্ডে আজ বাংলাদেশ সময় রাত ১টায় চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগে স্বাগতিক লিভারপুলের মুখোমুখি হবে ভিয়ারিয়াল। লড়াইটা এক অর্থে ইংল্যান্ড বনাম স্পেন।

ভিয়ারিয়ালের চেয়ে ধারে-ভারে সব দিক থেকেই এগিয়ে লিভারপুল। তবে সেমিফাইনালে উঠে চমকে দেওয়া ভিয়ারিয়ালও এ মৌসুমে যেকোনো দলের জন্যই বিপজ্জনক।

ভিয়ারিয়ালের সঙ্গে অতীত ইতিহাস রয়েছে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের। ২০১৬ ইউরোপা লিগ সেমিফাইনালে ভিয়ারিয়ালের বিপক্ষে দুই লেগ মিলিয়ে লিভারপুলকে ৩-১ গোলের জয় এনে দেন ক্লপ।

তবে উনাই এমেরির এই ভিয়ারিয়ালের প্রতি যথেষ্ট সমীহ আছে ক্লপের, ‘বিশ্বমানের এই কোচ অবিশ্বাস্য কাজ করছেন ভিয়ারিয়ালে। অসাধারণ।’ ভিয়ারিয়াল কোচ এমেরির দাবি, ‘যোগ্যতা ছাড়া কেউ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে উঠতে পারে না।’

গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে শেষ ষোলোয় উঠেছে লিভারপুল। শেষ ষোলোয় ম্যানচেস্টার ইউনাইটেড ও কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংলিশ ক্লাবটি।

গ্রুপ পর্বে তিন ম্যাচ জেতা ভিয়ারিয়াল শেষ ষোলোয় জুভেন্টাস এবং কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনালে উঠে এসেছে। প্রিয় পাঠক, আজ এই দলের লড়াইয়ে কে জিতবে? ভোটে আপনার মত দিন।