লিভারপুলকে হারাল ইউনাইটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে ভেবেছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে শেষ ম্যাচটা এমন দুঃস্বপ্ন হয়ে থাকবে স্টিভেন জেরার্ডের? অ্যানফিল্ডে মাঠে নামার ৪৩ সেকেন্ডের মধ্যেই ইউনাইটেডের অ্যান্ডার হেরেরার পা মাড়িয়ে লাল কার্ড দেখলেন লিভারপুলের বিদায়ী অধিনায়ক। ম্যাচের অর্ধেক সময়ই তাই ১০ জন নিয়ে খেলতে হয়েছে লিভারপুলকে। হুয়ান মাতার জোড়া গোলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে ইউনাইটেড। ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার পর ৫৯ মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। ৬৯ মিনিটে ড্যানিয়েল স্টারিজ ব্যবধান কমালেও লাভ হয়নি। ৯০ মিনিটে ওয়েইন রুনি ৩-১ করার সুযোগ পেয়েছিলেন, তবে তাঁর নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক সিমোন মিনিয়োলেত। স্টার স্পোর্টস।