লিভারপুলে আসছেন বালোতেল্লি

গত বছরের শুরুতে বেশ ঘটা করেই ইতালিতে পাড়ি জমিয়েছিলেন মারিও বালোতেল্লি। যোগ দিয়েছিলেন এসি মিলানে। কিন্তু এক মৌসুম পরেই আবার ইংল্যান্ডে ফিরছেন ইতালিয়ান এই স্ট্রাইকার। এবার সুপার মারিওর নতুন ঠিকানা হবে লিভারপুল।
আনুষ্ঠানিকভাবে অবশ্য এখনো কিছু জানায়নি এসি মিলান বা লিভারপুল। কিন্তু এসি মিলানের সতীর্থদের ইতিমধ্যেই বিদায় বলে দিয়েছেন বালোতেল্লি।
লুইস সুয়ারেজ বার্সেলোনায় চলে যাওয়ার পর থেকেই নতুন স্ট্রাইকারের সন্ধানে নেমেছিল লিভারপুল। এখন বালোতেল্লিকেই হয়তো দেখা যাবে সুয়ারেজের বিকল্প হিসেবে।
এর আগের দফায় ইংল্যান্ডে এসে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন বালোতেল্লি। ২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার সিটি দীর্ঘদিনের শিরোপাখরা কাটিয়েছিল ইতালিয়ান এই স্ট্রাইকারের ভালো পারফরম্যান্সের সুবাদে। ১৯৬৮ সালের পর জিতেছিল প্রিমিয়ার লিগ শিরোপা। এবার লিভারপুলের সমর্থকেরাও হয়তো এমন কিছুই প্রত্যাশা করবেন বালোতেল্লির কাছ থেকে।
লিভারপুলে আসায় চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগটাও পেয়ে যাবেন বালোতেল্লি। গত মৌসুমে অষ্টম স্থান নিয়ে ইতালিয়ান লিগ শেষ করায় চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না এসি মিলান। অন্যদিকে লিভারপুল সরাসরিই পেয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের টিকিট।— গোল ডটকম