লিভারপুলের 'নেইমার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরুসিয়া ডর্টমুন্ডে লেভানডফস্কি-রয়েস-গোটশেদের বিশ্বজয়ী করে গড়ে তুলেছেন ইয়ুর্গেন ক্লপ। এই কোচ এখন লিভারপুলে। তাঁকে ঘিরে ইংলিশ ক্লাবটিও দেখছে নতুন স্বপ্ন। এর মধ্যে রবার্তো ফিরমিনোর স্বপ্নটা একটু ভিন্ন, ক্লপের অধীনে ধীরে ধীরে লিভারপুলের নেইমার হয়ে উঠতে চান ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
নতুন মৌসুমে তাঁর শুরুটাও হয়েছে চোখধাঁধানো। ৪ ম্যাচে ২ গোল করেছেন, গোল করাচ্ছেন, আবার রক্ষণেও সাহায্য করছেন। এখন স্বপ্ন ক্লপের অধীনে ‘নেইমার’ হয়ে ওঠার, ‘যদি আপনি তাঁর (ক্লপ) চাওয়া অনুযায়ী খেলেন, তিনি কখনোই হতাশ করবেন না। তিনি আমাকে লিভারপুলের নেইমার বানাতে পারবেন কি না? সেটি অবশ্য আমার ওপরই নির্ভর করবে।’ গোলডটকম।