লিমেরিকের 'নেইমার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

ছবিটা দেখে নিশ্চয়ই চমকে উঠেছেন। নেইমার আবার লিমেরিক এফসি নামের ক্লাবটায় যোগ দিলেন কবে! আইরিশ প্রিমিয়ার লিগের মাঝারি সারির এই ক্লাবের নামটাই আপনি প্রথম শুনলেন কি না কে জানে! ম্যানচেস্টার ইউনাইটেড টাকার বস্তা নিয়ে নেইমারকে বার্সা থেকে দলে টানতে চাইছে বলে গুঞ্জন। ইউনাইটেডকে টেক্কা দিয়ে অখ্যাত লিমেরিক কিনা এত বড় দাও মারল! ছবিতে যাঁকে দেখছেন, তিনি কিন্তু নেইমার নন। যদিও নেইমারের নিজেরই ছবিটা দেখে ধাক্কা খাওয়ার কথা! নেইমারের সঙ্গে চেহারায় আশ্চর্য মিল আয়ারল্যান্ডের ১৬ বছর বয়সী এই ফুটবলারের নাম ব্যারি কোটার। নেইমারের মতো কোটারও ফরোয়ার্ড। নেইমার-ঝলকের কিছুটাও কোটার মাঠে দেখাতে পারলে বর্তে যাবে লিমেরিক সমর্থকেরা। গোলডটকম।