লিসবনকে পাত্তাই দিল না চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসির পক্ষে কাল গোল পেয়েছেন জার্মান তারকা আন্দ্রে শুরলে ছবি: রয়টার্স।
চেলসির পক্ষে কাল গোল পেয়েছেন জার্মান তারকা আন্দ্রে শুরলে ছবি: রয়টার্স।

অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করাটাই লক্ষ্য ছিল চেলসির। সেই লক্ষ্যে কাল ভালোভাবেই হেঁটেছে হোসে মরিনহোর দল। স্পোর্টিং লিসবনকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গাটা পাকাপোক্তই করে নিয়েছে স্টামফোর্ড ব্রিজের ছেলেরা।
বুধবার রাতে চেলসির পক্ষে গোল তিনটি করেছেন সেস ফ্যাব্রিগাস, আন্দ্রে শুরলে ও ওবি মিকেল। ফ্যাব্রিগাসের গোলটি ছিল পেনাল্টি থেকে।
খেলার সাত মিনিটেই ওই পেনাল্টিটি পেয়েছিল চেলসি। নিজেদের ডি বক্সে লিসবনের রিকার্ডো এসগেইয়োর ফাউলে প্রাপ্ত এই স্পট কিকটি কাজে লাগান ফ্যাব্রিগাস।
এর মিনিট পাঁচেক পরেই দলকে ২-০ গোলে এগিয়ে নেন জার্মান তারকা আন্দ্রে শুরলে। মাতিচের বাড়ানো বলে শুরলের শট ঠেকাতে পারেননি লিসবনের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে চেলসিকে একটি গোল ফিরিয়ে দেয় লিসবন। জোনাথন সিলভার গোলে ম্যাচে ফেরার পথ তৈরি হয় তাদের। তবে পরিস্থিতিকে লিসবনের নাগালের বাইরে নিয়ে যান ওবি মিকেল। গ্যারি ক্যাহিলের কর্নার থেকে চেলসিকে তিনি এগিয়ে দেন ৩-১ গোলে। সূত্র: রয়টার্স।